
জসীমউদ্দীন মাটিরাঙ্গা প্রতিনিধি
২৩ জুলাই ২০২৬
খাগড়াছড়ি পৌর টাউন হল মিলনায়তনে জেলা প্রশাসন ও বন বিভাগ খাগড়াছড়ি এর যৌথ আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হাসান মারুফ এর সভাপতিত্বে “বৃক্ষরোপনে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্ভোধনী অনুষ্ঠান এবং র্যালি অনুষ্ঠিত হয়।
উক্ত বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও কর্মসংস্থান সহ-সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি এবং ২৯৮ নং খাগড়াছড়ি জেলা সংসদ সদস্য জননেতা জনাব আবদুল ওয়াদুদ ভূঁইয়া এম.পি।
প্রধান অতিথি বক্তব্যে প্রদানকালে ওয়াদুদ ভূঁইয়া এম.পি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আহবানে সাড়া দিয়ে আমরা প্রত্যেকে অন্তত একটি করে বনজ, ফলজ ও ঔষুধি গাছের চারা রোপন করে তার যত্ন নিই এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলি।
নিরাপদ বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞায় আসুন আমরা প্রত্যেকেই গাছ লাগাই।
বৃক্ষরোপনে সাজাই দেশ সবার আগে বাংলাদেশ গড়ার আহবান জানান।
এসময় খাগড়াছড়ি সদর জোন কমান্ডার ১৮ ইবি মোঃ আমিনুর রহমান, পিএসসি, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ কামরুল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ফরিদ মিঞা সহ দলীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।
এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজ সেবি ও সচেতন নাগরিকদের বৃক্ষরোপণ অভিযান এর উদ্ভোধন উপলক্ষে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়েছে।