জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়
- আপডেট সময় : ০৯:১২:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ,স্টাফ রিপোর্টার ফেনীঃ
সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, ফেনী-এ জেলা আইন শৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন মুন্সী রফিকুল আলম মজনু এবং অধ্যাপক জয়নাল আবেদীন। তাঁরা জেলার উন্নয়ন কার্যক্রমে আইন-শৃঙ্খলার স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ মনিরা হক। তিনি জেলার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট সকল বিভাগের মধ্যে সমন্বয় জোরদারের নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সভায় অংশগ্রহণ করেন মান্যবর সিভিল সার্জন ও তত্ত্বাবধায়ক, ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, ফেনী ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম। তিনি জেলার স্বাস্থ্যসেবা পরিস্থিতি, হাসপাতালের চিকিৎসা সেবা, জরুরি বিভাগ পরিচালনা এবং জনস্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। স্বাস্থ্য খাতে বিদ্যমান চ্যালেঞ্জ ও তা মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কেও তিনি মতামত প্রদান করেন।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির হালনাগাদ চিত্র তুলে ধরেন এবং আসন্ন সময়ের জন্য করণীয় নির্ধারণ করেন। বিশেষ করে সামাজিক নিরাপত্তা, মাদক প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও বাজার মনিটরিং কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
বক্তারা বলেন, জেলার উন্নয়ন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ পরিবেশ অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে।
সভা শেষে জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত




















