চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা, চোরাচালান প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, ইনোভেশন, আইসিটি ও মহিলাদের প্রতি যৌন নিপীড়নের বিষয়ে অভিযোগ গ্রহণের নিমিত্তে উপজেলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া সুলতানা এ্যানির সভাপতিত্বে আজ মঙ্গলবার বেলা ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা, প্লাস্টিকের ব্যাবহার কমানো, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, মানব পাচার প্রতিরোধ, আত্মহত্যার প্রবণতা রোধ এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন সমস্যা সমাধানে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ওমর শরীফ ফাহাদ, জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) আতিয়ার রহমান, ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শামছুল আরফিন, উপজেলা সমাজসেবা কর্নকর্তা জাকির উদ্দিন মোড়ল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান,
জীবননগর উপজেলা বিএনপি সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাখাওয়াত হোসেন প্রমুখ।