
জীবননগর প্রতিনিধি:চুয়াডাঙ্গার জীবননগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর সহকারী কমিশনার (ভূমি) ওমর শরীফ ফাহাদ, জীবননগর থানার অপারেশন কর্মকর্তা (ওসি) অনুপ দাস, একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুর জব্বার।
এছাড়া উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবির, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি এবং জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাখাওয়াত হোসেনসহ বিএনপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় জীবননগর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়। দিবসটি সুষ্ঠু ও সুন্দরভাবে পালনে সংশ্লিষ্ট সব দপ্তর, রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান ও অংশীজনের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।