
মোঃ আসাদুজ্জামান আসাদ,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:দর্শনা পৌর শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় অন্ধকার দুরিকরণে সোলার লাইট স্থাপনের উদ্দ্যোগ নেয় পৌর কর্তৃপক্ষ। স্থানীয় সরকার মন্ত্রনালয়ের প্রচেষ্টায় জলবায়ূ প্রকল্পের আওতায় বরাদ্দ দেয়া হয় দেড়কোটি টাকা। টেন্ডরের মাধ্যমে সর্বনি¤œ চুক্তিমূল্য ১ কোটি ৩৫ লাখ টাকায় সোলার লাইট স্থাপনের কাজ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান ঝিনাইদহের আরাপপুরের ওআর এন্টার প্রাইজ। চুক্তি মাফিক পৌর শহরের ৯টি ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় ১১২টি সোলার লাইট স্থাপন শুরু করা হয় ২০২১ সালের ১২ এপ্রিলে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন না হওয়ায় পরপর ২ বার সময় বৃদ্ধি করা হয়। ফলে গত ২০২৫ সালের ২০ অক্টোবর লাইট স্থাপনের কাজ শেষ করেছেন ঠিকাদারী প্রতিষ্ঠান ওআর এন্টার প্রাইজের মালিক রেজাউল রেজা। অভিযোগ উঠেছে, সঠিক দেখভালের অভাবে সোলার লাইট স্থাপনে চরম দূর্নিতী ও অনিয়ম হয়। চুক্তি মাফিক উন্নত মানের লাইট ও পোল স্থাপনের কথা থাকলেও নি¤œ মানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। প্রতিটি লাইট স্থাপনের ক্ষেত্রে ১ লাখ ২০ হাজার ৫৩৫ টাকা খরচ হলেও তা অনেকটাই অকেজো হয়ে পড়েছে। অধিকাংশ মহল্লায় একাধীক লাইট চুরির ঘটনাও ঘটেছে। বাকী যে কয়টি পোলে লাইট লাইট রয়েছে তার বেশীর ভাগই অকেজো। ফলে রাতে আলোর পরিবর্তে আধার নেমে আসে। এক প্রকার ভূতুরে পরিবেশের সৃস্টি হয়। এতে পৌর শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় চুরি সহ নানা ধরণের অপরাধ মূলক কর্মকান্ডের ঘটনা ঘটছে প্রায় প্রতিরাতেই। তাহলে কি সোলার লাইট স্থাপনে সরকারের বরাদ্দকৃত প্রায় দেড়কোটি টাকা জলে পড়লো ? এমনই প্রশ্ন উঠেছে সুধি সমাজের কাছ থেকে। এ নিয়েও অনেকেই অভিযোগ করে বলেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান সহ কাজটি দেখভালের দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন জরুরী। এ বিষয়ে দর্শনা পৌরসভার ভারপ্রাপ্ত সচিব প্রকৌশলী সাজেদুল আলম জানান, সোলার লাইট স্থাপনকালে তিনি এ পৌরসভায় ছিলেননা। তবে ১১২টি লাইটের মধ্যে ১৪টি চুরির তথ্য রয়েছে। তাছাড়া অকেজো লাইটের তথ্য নেই