
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে বিদ্যালয় মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলায় জীবননগর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ফুটবল একাদশ বনাম ২০২৭ সালের শিক্ষার্থীদের ফুটবল একাদশ মুখোমুখি হয়।
উৎসাহ-উদ্দীপনাপূর্ণ এ খেলায় শিক্ষক ফুটবল একাদশ ১-০ গোলে শিক্ষার্থী একাদশকে পরাজিত করে। খেলাটি পরিচালনা করেন মো. ফারুক আহমেদ।
খেলা দেখতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীর পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষও মাঠে ভিড় করেন। পুরো খেলাটি ছিল উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে পরিপূর্ণ। খেলা চলাকালীন শুরু থেকে শেষ পর্যন্ত শান্তি-শৃঙ্খলা ও মনোরম পরিবেশ বজায় ছিল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি খেলাধুলার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন উপস্থিত দর্শকরা।
খেলাটি উপভোগ করে শিক্ষক-শিক্ষার্থী ও দর্শকরা আনন্দ ও তৃপ্তি প্রকাশ করেন।
মোহাম্মদ রিকাবুল ইসলাম