
নিজস্ব প্রতিনিধি:
গত ১৪/০৯/২৬ ইং তারিখে প্রকাশিত জনপদ নিউজ ২৪ মঠবাড়ীয়ায় “চাল, ডাল দেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গ” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী জাহিদুল ইসলাম অভি।
কাজী জাহিদুল ইসলাম অভি জানান, তিনি কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশন নামে একটি সংগঠন নতুনভাবে প্রতিষ্ঠা করেছেন। ইতিপূর্বে সংগঠনের সদস্যদের মাঝে বিনামূল্যে চাল, ডাল, তেল, মাংসসহ ঘর নির্মাণ, ঢেউটিন বিতরণ ও রাস্তা নির্মাণ, সংস্কার এবং অসহায় হতদরিদ্রদের মাঝে জামা-কাপড় বিতরণ করেছে এবং বর্তমানে তা চলমান রয়েছে।
সংগঠনের গঠনতন্ত্র অনুসারে সদস্যদের মাঝে আরও বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
গত ১২/০৯/২৬ ইং তারিখে হাজিগঞ্জ মা. বিদ্যাঃ-তে উক্ত সংগঠনের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছিল। ওই জনসভায় ৭/৮ হাজার নারী-পুরুষ উপস্থিত হয়। এই জনগণ তাঁর প্রতি ভালোবাসার টানে উক্ত মতবিনিময় সভায় উপস্থিত হয়েছিল। এই জনগণকে কোনো প্রকার চাল, ডাল দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়নি। আর যে গুঞ্জন ও মিথ্যা অপবাদ উঠেছে, সেটা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তাঁর মহৎ কাজকে নস্যাৎ, বানচাল ও বন্ধ করার একটি ইঙ্গিত বহন করে।
তবে তিনি জানান, সদস্যদের মাঝে তাঁর সহযোগিতার কার্যক্রম চলমান। যেসব সদস্য সাহায্য পাননি, তাদেরকে দেওয়া হবে এবং বিতরণের কাজ চলমান রয়েছে। কোনো কাজ একদিনে সম্ভব নয়; যেকোনো কাজ করতে হলে সময়ের প্রয়োজন।
তবে একটি কুচক্রী মহল তাঁর এই মহৎ কাজের সমালোচনা ও মিথ্যা অপবাদে ব্যস্ত। তিনি মিথ্যা অপবাদ এবং গত ১৪/০৯/২৬ ইং তারিখে জনপদ নিউজ ২৪ মঠবাড়ীয়ায় প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।