
★ শ্রী সুপণ বিশ্বাস- (স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।)
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন এবং গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারীর দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম আলহাজ্ব হযরত মওলানা শাহ্ সুফী সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারীর পৃষ্ঠপোষকতায় ও নায়েবে সাজ্জাদানশীন আলহাজ্ব সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারীর সার্বিক তত্ত্বাবধানে এবং আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী শাহ্ এমদাদীয়া রাউজান মোহাম্মদপুর দায়রা শাখার ব্যবস্থাপনায় মানবকল্যাণে গৃহিত কর্মসূচির আওতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১লা সেপ্টেম্বর মঙ্গলবার সকালে দায়রা প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে অতিথি ছিলেন রাউজান উপজেলা কার্যকরি সংসদের সভাপতি মোঃ ইউনুস মিয়া কোম্পানি, সহ সভাপতি আলহাজ্ব মোঃ শফি কোম্পানি, সাধারণ সম্পাদক শফিকুল আলম সুমন, খলিলাবাদ শাখার সভাপতি মোঃ খোরশেদুল আলম, মঙ্গলখালী শাখার সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন সওদাগর, ফরেস্ট অফিস শাখার সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন, হালদারকুল শাখার সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, মোঃ নজরুল, পশ্চিম লেলাংগারা শাখার সদস্য মোঃ সাইফুল । উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মোসলেম মিয়া, কোষাধ্যক্ষ মোঃ নুরুল আবছার, দারুত্বায়ালীম সম্পাদক আলহাজ্ব মোঃ সোলায়মান কবির, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হানিফ, সমাজকল্যান সম্পাদক মোঃ এমরান, শওকত ওসমান, জনসংযোগ ও প্রচার সম্পাদক মিজানুল ইসলাম মুবিন, উপদেষ্টা আবু তৈয়ব, মাওলানা নজরুল ইসলাম, মোঃ মাহবুব, মোঃ সহিদুল ইসলাম, মোঃ হাসেম, সেকান্দর সুমন, মোঃ মনোয়ার সহ দায়রা শাখার অন্যন্যা সম্পাদক ও সদস্যবৃন্দ। পরে বাদে মাগরিব দায়রা প্রাঙ্গণে আয়োজিত মাসিক তরিকত মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ ফোরকান কোম্পানী। এতে তকরির করেন চট্টগ্রাম জেলা কার্যকরি সংসদের দারুত্বায়ালীম প্রতিনিধি মাওলানা মোঃ সালাউদ্দিন আলকাদেরী, উপজেলা কার্যকরি সংসদের সাবেক দারুত্বায়ালীম প্রতিনিধি মোঃ আলী আকবর মাষ্টার, মাহমুদাবাদ শাখার দারুত্বায়ালীম প্রতিনিধি হাফেজ মাওলানা মোঃ শফিউল আলম হোসাইনী। অতিথি ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মোঃ হাসেম মেম্বার। পরিশেষে মিলাদ, কিয়াম ও আখেরি মোনাজাতের পর সকলের মাঝে তবারোক বিতরণ করা হয়।