
★ শ্রী সুপণ বিশ্বাস- (স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।)
প্রবাসীদের আত্ন সামাজিক উন্নয়ন ও মানবিক সংগঠন রাউজান প্রবাসী যুব পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক স্টোক জনিত কারণে দুবাইয়ের একটি প্রাইভেট হাসপাতালে মৃত্যুবরণ করেন। ইতিপূর্বে তার লাশ দেশে এনে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে তার পরিবারে নেমে আসে কালো ছায়া। সম্প্রতি রাউজান প্রবাসী যুব পরিষদের পক্ষ থেকে মরহুম আবু বকর এর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ। আর্থিক সহায়তা প্রদানে উপস্থিত ছিলেন রাউজান প্রবাসী যুব পরিষদের উপদেষ্টা মোঃ শফি মিয়া, সভাপতি মাহাবুল আলম মুন্না, সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক মোঃ নাছির উদ্দিন, অফিস সহকারী মোঃ সোহেল সহ অন্যান্য সদস্যবৃন্দ। পরিষদের কর্মকর্তারা বলেন রাউজান প্রবাসী যুব পরিষদ প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রবাসীদের সুখে দু:খে পাশে থেকে সর্বোচ্ছ সেবা দিয়ে আসছে, তারই ধারাবাহিকতায় আমাদের ধর্ম বিষয়ক সম্পাদক মরহুম আবু বকর এর পরিবারের মুখে হাসি ফুটানের লক্ষে সংগঠনের পক্ষ থেকে সাধ্যমত আর্থিক সহায়তা প্রদান করেছি এবং ভবিষ্যতেও এধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।