গ্রাম ডাঃ আমিরুল এর নামে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতি কুলিয়া ইউনিয়ন শাখার তীব্র নিন্দা জ্ঞাপন
- আপডেট সময় : ১০:৩৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ ৪ বার পড়া হয়েছে

জি এম আব্বাস উদ্দিন,সাতক্ষীরা জেলা প্রতিনিধি:-গত ১৫ থেকে ২০শে ফেব্রুয়ারী ২০২৬, সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরা, দৈনিক যশোর বার্তা, দৈনিক অভয় নগর ও সাতক্ষীরার তথ্য অনলাইন ও দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকায় সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আর এম ও ডা: সাইৃফুল এর ছত্রছায়ায় ভূয়া চিকিৎসা বানিজ্য, সাতক্ষীরার ‘পাইলস ডক্টর ‘ বিতর্ক: বৈধতা ও নজরদারির প্রশ্ন সামনে ও সাংবাদিকতার আড়ালে চিকিৎসা কার্যক্রম, ভূয়া সাংবাদিক ও ভূয়া চিকিৎসক শিরোনামে সাংবাদিক গ্রাম ডাক্তার আমিরুল ইসলামকে ঘিরে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টি গোচর হয়েছে।
প্রকাশিত সংবাদটি সঠিক নয়, সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন উদ্দেশ্য ও ষড়যন্ত্র মূলক।
পল্লী চিকিৎসক আমিরুল ইসলাম বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ড ঢাকা’র অধীনে খুলনা ইউনানী মেডিকেল কলেজ থেকে ডিপ্লোমা ইন ইউনানী মেডিসিন এন্ড সাজারীর উপর ডিগ্রি লাভ করেন। যার রেজিষ্ট্রেশন নং- ৮৪২৩/২০০৫-২০০৬ সাল। তিনি বাংলাদেশের গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি কুলিয়া ইউনিয়ন শাখার সদস্য, যার সদস্য নং- ১৫৮২ এবং ২০২০ তার নিবন্ধন সনদপত্রটি ৩০.১২.২০৩২ সাল পর্যন্ত নবায়ন আছে। তিনি সাতক্ষীরা সিভিল সার্জেন্ট এর অধীনে সরকারি প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণের সনদও আছে। তিনি দীর্ঘ প্রায় ১৮ বছর চিকিৎসা সেবার প্রদান ও বস্তু নিষ্ঠ সংবাদ লিখে সুনামের সহিত সাংবাদিকতা ও সাধারন মানুষের সেবা করে আসছেন। তার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট
প্রতিবাদ করীরা হলেন- বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতির ১ নং কুলিয়া ইউনিয়ন শাখার সভাপতি গ্রাম ডাঃ শোকর আলী, সহ-সভাপতি গ্রাম ডাঃ রবিউল ইসলাম ও হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ আবীর হোসেন লিয়ন, যুগ্নসাধারণ সম্পাদক গ্রাম ডাঃ ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাঃ হাবিবুল্লাহ, গ্রাম ডাঃ আশরাফ আলী, গ্রাম ডাঃ আইয়ূব হোসেন, গ্রাম ডাঃ কিনুরাম,গ্রাম ডা: মনিরুজ্জামান, গ্রাম ডাঃ আঃ আলিম ও গ্রাম ডাঃ আল-আমিন প্রমুখ।


















