গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়েরঁ জামালপুর সফর
- আপডেট সময় : ০৬:৪৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ৮ বার পড়া হয়েছে

মো: শিহাব মাহমুদ, জামালপুর জেলা প্রতিনিধিঃ
অদ্য শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি মহোদয় জামালপুর সফর করেন।
মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় জামালপুর সার্কিট হাউজে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক মহোদয় প্রতিমন্ত্রী মহোদয়কেঁ ফুলেল শুভেচ্ছা জানান। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম, জামালপুর।
প্রতিমন্ত্রী মহোদয় সার্কিট হাউজে উপস্থিত হলে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল প্রতিমন্ত্রী মহোদয়কেঁ গার্ড অব অনার প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন, এমপি (জামালপুর-৫, সদর) এবং মাননীয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল, এমপি (জামালপুর-৩, মেলান্দহ-মাদারগঞ্জ)।
পরবর্তীতে সার্কিট হাউজে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় জেলা প্রশাসক জনাব মুহাম্মদ ইউসুপ আলী মহোদয় এবং পুলিশ সুপার জামালপুর মহোদয়ের সাথে মতবিনিময় করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে জামালপুর জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিকবৃন্দ জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় উত্থাপিত বিষয়সমূহ গুরুত্বসহকারে শোনেন এবং বাস্তবভিত্তিক সমাধানের আশ্বাস প্রদান করেন।



















