খেলাধুলা মানুষকে নানা অপকর্ম ও মাদকাসক্ত থেকে দূরে রাখে- আনোয়ার হোসেন বাচলু
- আপডেট সময় : ০৫:০৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ ৯ বার পড়া হয়েছে

★সুপণ বিশ্বাস (স্টাফ রিপোর্টার,চট্টগ্রাম)
বয়েজ অব রাউজান কর্তৃক প্রথমবারের মত রাউজানে ফ্রিজ ও টিভি কাপ দিবা রাত্রি অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট -২৬ জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত আটটায় কদলপুর স্পোর্টস এরোনা মাঠ প্রাঙ্গণে আয়োজিত টুর্নামেন্টে প্রধান অতিথি থেকে শুভ উদ্বোধন করেন কদলপুর আমিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবিদ আনোয়ার হোসেন বাচলু। বিশেষ অতিথি ছিলেন রেশমা কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী হাজী মোহাম্মদ মোতালেব, বিশিষ্ট ব্যবসায়ী আবু তাহের খান, যুবনেতা সিআইপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিশিষ্ট সমাজসেবক হাফেজ মোহাম্মদ আনোয়ার, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়াবিদ মোহাম্মদ আরফাত খান। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে আশরাফিয়া ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করেন সোহেল ফুটবল একাদশ। ফাইনালে প্রতিপক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নাইন স্টারকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়নশীপ অর্জন করেন বয়েজ অব সিতাকুন্ড। ম্যান অব দ্যা টুর্নামেন্ট অর্জন করেন বিজয়ী দলের খেলোয়ার ইমতু। খেলা পরিচালনা করেন অভিজ্ঞ রেফারি আর এম উজ্জল ও সোহেল রানা।
টুর্নামেন্ট সকল খেলা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন বয়েস অব রাউজানের উপদেষ্টা মোহাম্মদ আরাফাত, সভাপতি মোহাম্মদ ইকবাল মাহমুদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ বাপ্পু, সদস্য দিদারুল আলম, মোহাম্মদ মুন্না, এস এম রাব্বি, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ সাহেদ, মোহাম্মদ রাশেদ।


















