
মোঃ জসীমউদ্দিন,, মাটিরাঙ্গা প্রতিনিধিঃ
২৯৮ নং খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির
সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূইয়া এম.পি ‘র নির্দেশনায় পাহাড়ের ভারী বর্ষণে দীঘিনালা উপজেলার জামতলী ও জগন্নাথ হিন্দুপাড়া এলাকায় বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের সহযোগিতায় ছুটে যান খাগড়াছড়ি জেলা বিএনপির নেতৃবৃন্দ।
খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য এম এন আবছার এর নেতৃত্বে, উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, যুগ্ম সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপি ও সদস্য, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।
মোশার হোসেন যুগ্ম সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপি ও সদস্য, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।
অনিমেষ চাকমা রিংকু যুগ্ম সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপি ও সাবেক সদস্য, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।
খনি রঞ্জন ত্রিপুরা সাংগঠনিক সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপি ও সদস্য, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।
আরো উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দীঘিনালা উপজেলার বন্যা কবলিত কয়েকটি বিভিন্ন স্থানে জামতলী , জগন্নাথ হিন্দুপাড়া সহ বন্যাকবলিত বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের খোঁজখবর নিয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়ার নেতৃবৃন্দগণ।
এতে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য এম এন আবছার বলেন মাননীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার নির্দেশে আমরা দীঘিনালা উপজেলায় বন্যা কবলিত মানুষের পাশে আছি, এবং যাদের বন্যায় কৃষি জমি ফসল ঘরবাড়ি সহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সহযোগিতা করা হবে।
এবং মাননীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া এমপি আপনাদের পাশে আছে, থাকবেন।
জেলা বিএনপির নেতারা বলেন খাগড়াছড়ি জেলার মধ্যে দিঘীনালা উপজেলার সাধারণ জনগণ সবচাইতে বেশি বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহযোগিতা এবং পূর্ণবাসনের ব্যবস্থা করা হবে।