
মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটাচ্ছেন নাসির ফকির। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগলেও অর্থাভাবে প্রয়োজনীয় ও উন্নত চিকিৎসা করাতে পারছেন না তার পরিবার। ফলে চরম দুশ্চিন্তা আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে স্বজনদের।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শারীরিক অবস্থার অবনতি ঘটলে পরীক্ষা-নিরীক্ষায় তার ক্যানসার ধরা পড়ে। শুরু থেকেই নিয়মিত ওষুধ, পথ্য ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চালিয়ে নেওয়ার চেষ্টা করা হলেও ব্যয়বহুল এই চিকিৎসার খরচ জোগাতে গিয়ে পরিবারটি এখন সর্বস্বান্ত হওয়ার পথে।
নাসির ফকিরের পরিবারের সদস্যরা জানান, ইতোমধ্যে সহায়-সম্বল যা ছিল তা বিক্রি করে চিকিৎসার খরচ মেটানো হয়েছে। কিন্তু সামনের দিনগুলোতে চিকিৎসা চালিয়ে যাওয়ার মতো কোনো আর্থিক সংগতি তাদের আর অবশিষ্ট নেই। দ্রুত উন্নত চিকিৎসা না করালে তার শারীরিক অবস্থার আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
এই পরিস্থিতিতে নাসির ফকিরের চিকিৎসা ও জীবন বাঁচাতে সমাজের বিত্তবান, প্রবাসী ও সহানুশীল ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে তার পরিবার।