
রাসেল হোসেন,ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহের কোটচাঁদপুট অপহরণ মামলার এজাহারনামীয় এক আসামিকে যশোরের বসুন্দিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাঁর হেফাজত থেকে মামলার ভিকটিম সুরাইয়া আক্তার সুমাইয়াকে উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত তানভীর খান (১৯) কোটচাঁদপুর উপজেলার বলাবাড়ীয়া গ্রামের অহেদ খানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, কোটচাঁদপুর থানার মামলা নং-১৪, তারিখ ২১ জুলাই ২০২৬, জিআর নং-৭৯/২৬-এর তদন্তের অংশ হিসেবে তদন্তকারী কর্মকর্তা সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে যশোর কোতোয়ালি থানাধীন বসুন্দিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/২০২৬)-এর ৭/৩০ ধারায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি তানভীর খানকে গ্রেফতার করা হয় এবং ভিকটিমকে উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পিসিপিআর যাচাইয়ে তাঁর বিরুদ্ধে পূর্বের কোনো বিরূপ তথ্য পাওয়া যায়নি।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।