
সিরু মিয়া কামরুন্নাহার পৌর মাধ্যমিক বিদ্যালয়ে দোয়া ও স্মরণসভা
রাসেল হোসেন ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহের কোটচাঁদপুরের সাবেক পৌর চেয়ারম্যান ও পৌর বিএনপির সাবেক সভাপতি মরহুম এ কে এম সিরাজুল হক সিরু মিয়ার ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সিরু মিয়া কামরুন্নাহার পৌর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের নিজস্ব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিয়ার রহমান, বিএনপির দপ্তর সম্পাদক মো. শহীদুল ইসলাম, সিনিয়র শিক্ষক মো. খলিলুর রহমানসহ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুর রাজ্জাক মরহুম সিরু মিয়ার রাজনৈতিক ও সামাজিক জীবনের নানা দিক তুলে ধরেন। তিনি বলেন, কোটচাঁদপুরের উন্নয়ন ও জনসেবায় সিরু মিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
সভাপতির বক্তব্যে এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং তাঁর আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষপর্বে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।