
মহিউদ্দীন কুতুবী,কুতুবদিয়া,প্রতিনিধি:কক্সবাজারের কুতুবদিয়ায় জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য যুব র্যালি, আলোচনা সভা, সনদপত্র বিতরণ, ক্রেস্ট প্রদান ও যুব ঋণের চেক বিতরণের আয়োজন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) কুতুবদিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, কুতুবদিয়ার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলি রাব্বি আসিফ, কৃষি কর্মকর্তা অসিম কুমার দাস, ওসি তদন্ত ফারুক আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার চৌধুরী আজিজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মাইনউদ্দিন, কুতুবদিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ ছালাম কুতুবী, তথ্য সেবা কর্মকর্তা তাইয়েবা তানজিমা সহকারী সমাজ সেবা কর্মকর্তা হাছান মুরাদ, সাংবাদিক নজরুল ইসলাম, মহিউদ্দীন কুতুবী, বি আর ডিপি চেয়ারম্যান জসিম শিকদার।
জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে যুবসমাজের অংশগ্রহণ, যুব উন্নয়ন কার্যক্রম এবং যুবকদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হবে।
অনুষ্ঠানের অংশ হিসেবে যুবকদের মধ্যে সনদপত্র ও ক্রেস্ট বিতরণের পাশাপাশি যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।
আয়োজকরা জানান, জাতীয় যুব দিবসের এ আয়োজনের মাধ্যমে যুবসমাজকে উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং তাদের দক্ষতা ও সম্ভাবনা বিকাশে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।