
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার নবাব।
গ্রাম পুলিশ সদস্যদের পেশাগত মান উন্নয়ন, দক্ষতা ও মনোবল বৃদ্ধির লক্ষ্যে নীলফামারীর কিশোরগঞ্জে চলমান ৪০ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপ্তি ঘটছে আগামীকাল। এই প্রশিক্ষণ সমাপ্তি ও সমাপনীকে স্মরণীয় করে রাখতে এবং গ্রাম পুলিশদের কর্মস্পৃহা আরও শক্তিশালী করার লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ আরিফুল ইসলাম।
ইউএনও স্যারের বিশেষ উদ্যোগে কিশোরগঞ্জ থানার অধীনে চলমান এই বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকল গ্রাম পুলিশ সদস্যকে নিয়ে একটি বিশেষ পরিদর্শনের (স্টাডি ট্যুর) আয়োজন করা হয়। রোববার (আজ) প্রশিক্ষণের অংশ হিসেবে তাঁদের মনোবল চাঙ্গা করতে এবং মাঠপর্যায়ের বিভিন্ন বাস্তব জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের জন্য দেশের বিভিন্ন দর্শনীয় ও গুরুত্বপূর্ণ স্পটে নিয়ে যাওয়া হয়।
পরিদর্শন দলটির নেতৃত্ব দেন এবং পুরো কার্যক্রম অত্যন্ত সুচারুভাবে পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার স্যারের প্রতিনিধি, বুনিয়াদি প্রশিক্ষণের টিম ম্যানেজমেন্ট কমিটির প্রধান সদস্য মোঃ রেজাউল করিম। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিবার্য কর্মব্যস্ততার কারণে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও তাঁর সুনির্দিষ্ট দিকনির্দেশনায় মোঃ রেজাউল করিম পুরো ট্যুরের সার্বিক দায়িত্ব অত্যন্ত নিখুঁত ও সুন্দরভাবে মেইনটেইন করেন।
দিনব্যাপী এই শিক্ষা সফরে গ্রাম পুলিশ সদস্যদের ডালিয়া তিস্তা ব্যারেজ, নবনির্মিত দৃষ্টিনন্দন মডেল মসজিদসহ ওই অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও স্পট ঘুরিয়ে দেখানো হয়। পরিদর্শনকালে গ্রাম পুলিশদের বিভিন্ন দর্শনীয় স্থানের প্রশাসনিক ও কাঠামোগত গুরুত্ব সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়, যা তাঁদের কর্মক্ষেত্রে সচেতনতা ও দূরদর্শিতা বৃদ্ধি করবে।

ব্যতিলক্রমী ও আনন্দঘন এই শিক্ষা সফরের বিষয়ে জানতে চাইলে বুনিয়াদি প্রশিক্ষণের টিম ম্যানেজমেন্টের প্রধান মোঃ রেজাউল করিম বলেন, “উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আরিফুল ইসলাম স্যারের দূরদর্শী চিন্তাভাবনা ও সুনির্দিষ্ট উদ্যোগে এই পরিদর্শনের আয়োজন করা হয়েছে। গ্রাম পুলিশদের মনোবল আরও শক্তিশালী করা, তাঁদের কাজের প্রতি একঘেয়েমি দূর করা এবং বিভিন্ন বাস্তবমুখী বিষয় সশরীরে দেখানোর মাধ্যমে তাঁদের পেশাগত জ্ঞান সমৃদ্ধ করাই ছিল এই সফরের মূল উদ্দেশ্য। আমরা অত্যন্ত সফল ও সুন্দরভাবে প্রতিটি স্পট পরিদর্শন সম্পন্ন করেছি।”
এদিকে প্রত্যন্ত অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা ও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিয়োজিত গ্রাম পুলিশ সদস্যরা প্রশাসনের এমন উদ্যোগে অত্যন্ত আনন্দিত ও উদ্বুদ্ধ। তাঁরা জানান, এ ধরনের পরিদর্শন ও বাস্তবমুখী শিক্ষা তাঁদের মানসিকভাবে আরও শক্তিশালী করেছে, যা আগামী দিনে মাঠপর্যায়ে দায়িত্ব পালনে ব্যাপক ইতিবাচক ভূমিকা রাখবে।
আগামীকাল (সোমবার) এক আনুষ্ঠানিক সমাপনীর মধ্য দিয়ে এই দীর্ঘ ৪০ দিনের গুরুত্বপূর্ণ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপ্তি ঘটবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।