
মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি
“নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি, পরিচ্ছন্ন কালিগঞ্জ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে পলিথিন বর্জন ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জে ডাস্টবিন বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১০টায় উপজেলার ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলায় কর্মরত বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহা।
কর্মসূচির মাধ্যমে বাজার ও আশপাশের এলাকায় নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার অভ্যাস গড়ে তোলা এবং পলিথিনের ব্যবহার কমিয়ে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষকে পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।