
জাকির হোসেন:কাঠালিয়া:ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় মনস্বিতা মহিলা ডিগ্রী কলেজ কর্তৃক আয়োজিত নজরুল বর্ষ ২০২৬ ইং অনুষ্ঠিত।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি -১ আসনের মননীয় সংসদ সদস্য জনাব রফিকুল ইসলাম জামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মনস্বিতা মহিলা কলেজের অধ্যক্ষ জনাব এ কে এম কামরুজ্জামান। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জনাব আখতার হোসেন নিজাম মীরবহর ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ আরো উপস্থিত ছিলেন দুবাই শাখার যুবদলের সম্মানিত সভাপতি জনাব মাহমুদুল হাসান ফেরদৌস সহ কলেজের প্রভাষকবৃন্দ,ছাত্রবৃন্দ, রাজনৈতিক বৃন্দ, গণমাধ্যম কর্মীবৃন্দ সহ বিভিন্ন স্তরের সাধারণ জনগন।
কুরআন তিলোয়াতের মাধ্যমে শুরু হয় উক্ত অনুষ্ঠান এরপর প্রধান অতিথিকে গানের মাধ্যমে ফুল দিয়ে & ক্রেস্ট দিয়ে বরণ করে নিন অত্র কলেজের অধ্যক্ষ, প্রভাষক বৃন্দ ছাত্রী বৃন্দ।
নজরুল বর্ষ অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আখতার হোসেন নিজাম মীরবহর সহ অনেক ব্যক্তিবর্গ। সংসদ সদস্যের কাছে তারা কিছু দাবীও জানান।
সংসদ সদস্য জনাব রফিকুল ইসলাম জামাল মহোদয় নজরুল সম্বন্ধে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ও উক্ত কলেজটি জাতীয়করণ করার জন্য সুনজর রাখবেন বলেন আশ্বাস দেন,কোনরকম অন্যায় বরদাস্ত করবেন না বলে হুসিয়ারী করেন এবং কলেজে একটি বাউন্ডারী ওয়াল করে দেয়ার আশ্বাস প্রদান করেন।