
ঠাকুরগাঁও প্রতিনিধি..
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. মজিবুর রহমানের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১১টায় রাণীশংকৈল উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনের আয়োজন করে রাণীশংকৈল উপজেলা উন্নয়ন ফোরাম ও সর্বস্তরের সচেতন জনগণ।
মানববন্ধনে বক্তারা বলেন, যোগদানের পর থেকেই সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান ভূমি সেবায় স্বচ্ছতা, দালালমুক্ত সেবা ও জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সাধারণ মানুষ হয়রানিমুক্তভাবে ভূমি সেবা পাচ্ছেন। এমন পরিস্থিতিতে তার বদলিতে ভূমি সেবা ব্যাহত হবে।
তাই জনস্বার্থ বিবেচনায় অবিলম্বে তার বদলির আদেশ প্রত্যাহার করে তাকে রাণীশংকৈল উপজেলায় বহাল রাখার দাবি জানান বক্তারা।
মানববন্ধনে রাণীশংকৈল উপজেলা উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সচেতন নাগরিকরা অংশ নেন।