
জসীমউদ্দিন, মানিকছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার অন্তরগত মানিকছড়ি উপজেলার ১নং মানিকছড়ি ইউনিয়ন ৯নং ওয়ার্ড রহমান নগর নামক এলাকায় পুলিশের অভিযানে ২৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
৫ অক্টোবর সোমবার রাত সাড়ে ৯ টায় পুলিশের গোপন তথ্যে মোবাইল ৭ এর টহলে অভিযান চালিয়ে মানিকছড়ি উপজেলার রহমান নগর এলাকা থেকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলেন,, মাটিরাঙ্গা উপজেলার গোমতি এলাকার মোঃ শহীদুল ইসলামের ছেলে মোঃ আল আমিন (২৮) মানিকছড়ির রহমান নগর এলাকার মিলন কান্তি নাথের ছেলে জুয়েল কান্তি নাথ (২৭) এবং রহমান নগর এলাকার মৃত জামাল হোসেনের মেয়ে রিনা আক্তার (৩৫)। পুলিশ সূত্রে জানা যায় এই ইয়াবা ব্যবসায়ের সিন্ডিকেটের সাথে জড়িত অনেকেই গোপনে ব্যবসা চালিয়ে যাচ্ছে,, তবে তবে মাদক কারবারীদের বিরুদ্ধে পুলিশের চলমান রয়েছে বলে জানান থানা পুলিশ।
পুলিশ জানায়, মানিকছড়ি থানার এসআই (নিঃ) মামুন মল্লিক সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন মোবাইল-০৭ ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে রহমান নগর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় রিনা আক্তারের পিতা মৃত জামাল হোসেনের বসতঘরে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়।
পরে আটকৃত তিন মাদক কারবারিকে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা সরকারি জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদ খান চৌধুরী জানান, এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।