
মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি অনুমোদন দেওয়ায় শুভেচ্ছা মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর বাজারে ইশ্বরীপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে শুভেচ্ছা মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মোঃ নুরুজ্জামান ও সদস্য সচিব ডাঃ নুর এলাহী লিটন এর নেতৃত্বে একটি মিছিল বংশীপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে গোল চত্তরে এসে পথসভায় মিলিত হয়। পথসভায় ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক মোঃ নুরুজ্জামান এর সভাপতিত্বে যুব নেতা মজনু এলাহী এর সঞ্চলনায় বক্তব্য রাখেন ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ডাক্তার নুর এলাহি লিটন, সিনিয়র যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট এ্যাডঃ ইব্রাহিম খলিল। এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম (মেম্বার), যুগ্ম আহবায়ক ডাঃ আবুল কালাম, যুগ্ম আহবায়ক আঃ হামিদ, যুগ্ম আহবায়ক এস,এম, রেজাউল করিম সহ নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা তাতীদল সদস্য সচিব শহীনুর রহমান, সেচ্চাসেবক দল নেতা মেহেদী হাসান সানি প্রমুখ।পথসভায় বক্তারা বলেন, ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন দেওয়ায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ কে ধন্যবাদ জানান। সাথে সাথে কেন্দ্র ঘোষিত সকল নির্দেশনা পালন করা সহ আগামী দিনে ইউনিয়ন বিএনপিকে আরও সুসংগঠিত করার প্রত্যাশা ব্যাক্ত করেন। উল্লেখ্য গত রবিবার (৬ সেপ্টেম্বর) মোঃ নুরুজ্জামানকে আহবায়ক এবং ডাঃ নুর এলাহী লিটনকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন শ্যামনগর উপজেলা বিএনপির আহবায়ক আলঃ সোলাইমান কবির ও সদস্য সচিব আশেক এলাহি মুন্না।