ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, জীবননগর উপজেলা শাখার পক্ষ থেকে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:২৩:০১ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, জীবননগর উপজেলা শাখার উদ্যোগে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব সুলায়মান শেখ এর সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করা হয় এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে থানার সহযোগিতা কামনা করা হয়। এ সময় সংগঠনের ফরমাল কার্যক্রমের অংশ হিসেবে ওসি মহোদয়ের হাতে সংগঠনের ফরম তুলে দেওয়া হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ শাহাজামাল।
এসময় আরও উপস্থিত ছিলেন— এম. নাঈমুল ইসলাম নয়ন
সহ-সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, জীবননগর উপজেলা শাখা।
মোঃ ইয়াকুব
সাংগঠনিক সম্পাদক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, জীবননগর উপজেলা শাখা।
মোঃ তাজিম রহমান
তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, জীবননগর উপজেলা শাখা।
এছাড়াও সংগঠনের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে দেশ, জাতি ও সংগঠনের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।


























