
নিজেস্ব প্রতিবেদন :নবাব
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায়
গোয়েন্দা বিভাগ (ডিবি), রংপুর মেট্রোপলিটন পুলিশ পৃথক দুটি সফল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মোট ০৩ (তিন) জন মাদক কারবারিকে গ্রেফতার এবং ২৫ (পঁচিশ) পিস ইয়াবা ট্যাবলেট ও ৭০০ (সাতশত) গ্রাম গাঁজা উদ্ধার করেছে।
🔹 অভিযান-১:
২৫ পিস ইয়াবাসহ ০১ জন গ্রেফতার
২৪ জুলাই ২০২৬ খ্রি. বিকাল
আনুমানিক ৪:৩০ ঘটিকায় তাজহাট থানাধীন দর্শনা মোড় সংলগ্ন নীলপদ্ম ছাত্রাবাসের সামনে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে মোঃ শহিদুল ইসলাম (৩৩)-কে ২৫ (পঁচিশ) পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
আসামীর পরিচয়:
মোঃ শহিদুল ইসলাম (৩৩), পিতা- মোঃ আজাহার আলী, মাতা- মোছাঃ সাজেদা বেগম, সাং- মর্ডান পূর্ব ঘাঘটপাড়া, ওয়ার্ড নং-১৫, থানা- তাজহাট, রংপুর মহানগর।
🔹 অভিযান-২:
৭০০ গ্রাম গাঁজাসহ ০২ জন গ্রেফতার
একই দিন রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় কোতয়ালী থানাধীন RDRS মোড় সংলগ্ন কৃষি বাজার এলাকার সামনে পরিচালিত অপর একটি অভিযানে ৭০০ (সাতশত) গ্রাম গাঁজাসহ ০২ (দুই) জন আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিগণ:
১। মোঃ মফিজুল ইসলাম (৩৫), পিতা- মৃত আহসান আলী ফটিক, বর্তমান ঠিকানা- ধাপ ইঞ্জিনিয়ারপাড়া, কোতোয়ালী, রংপুর।
২। মোঃ সাজু (২৪), পিতা- মৃত শাহাজাহান, বর্তমান ঠিকানা- মুন্সিপাড়া, কোতোয়ালী, রংপুর।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ মাদক, সন্ত্রাস ও সকল প্রকার অপরাধ দমনে শূন্য সহনশীলতা (Zero Tolerance) নীতিতে অটল থেকে জননিরাপত্তা নিশ্চিতকরণে সর্বদা আন্তরিক ও তৎপর রয়েছে।
অপরাধ প্রতিরোধে তথ্য দিন, নিরাপদ সমাজ গড়তে রংপুর মেট্রোপলিটন পুলিশের পাশে থাকুন।