
পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার ৮ নং আমড়াগাছিয়া ইউনিয়নের আমড়াগাছিয় ওয়ার্ডে নেহালিয়া মাদ্রাসা সংগলংগ্ন এলাকায় রসিদ পিতা নুরমোহাম্মদ (৪৫)এবং সাগর পিতা কালু( ২৭)নামের দুই জন খুন এবং ইউসুব পিতা ছত্তার (৫৫) নামের একজন নিখোজ।
স্হানীয় জনগনের মতামত এবং গটনা স্হলের তথ্য চিত্রে ধারনা করা হয়।মাঠে একটি পুকুর খনন করা হয়।উক্ত পুকুরটি খননের কোন যুক্তি যুক্ত কারন ছিল না।পুকুরটি খননের মধ্যে লুকিয়ে থাকতে পারে এক অজানা রহস্য।ধীরে ধীরে এই পুকুর,খনন,গুপ্ত ধন নিয়ে বেরিয়ে আসতে পারে অজানা এক অদ্ভুদ রহস্য।।পুকুরটির সীমানায় হয় তো বা কোন গুপ্ত ধন থাকতে পারে।পুকুরটির সীমানা রাত্রে কেটে হয়তোবা গুপ্ত ধন বের হয়েছিল।তা নিয়ে বিরোধ ও উক্ত গটনার সুত্রপাত হতে পারে।আর সাগরের বাড়ী গটনা স্হল থেকে এক কিলো।রাত্র আনুমানিক ১-০০ টার সময় অজ্ঞাত নামা তিনজন তার বাড়ীর পিছনে গিয়ে তার ভাই ও স্ত্রীকে ডেকে তার মৃত্যু দেহটি হস্তান্তর করে।আর রসিদের মৃত্যু দেহটি গটনা স্হলের নিকট একটি ক্লিনিকের বারান্দায় রেখে খুনিরা সম্ববত গুপ্ত ধন নিয়ে পালিয়ে যায়।বর্তমানে ইউসুপ পিতা ছত্তার নিখোজ রয়েছে।তার আত্মীয় স্বজন ও প্রশাসন নীখোজের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ মৃত্যু দেহ দুটির সুরাত হাল পরীক্ষা নীরিক্ষা ও ময়না তদন্তের কাজ চালিয় যাচ্ছে।