
জি এম আব্বাস উদ্দিন,সাতক্ষীরা জেলা প্রতিনিধি:সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দেবহাটা উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো,র আয়োজনে মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর সকাল ১১ টায় উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা,র সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহাজাহান আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বি এনপির সাবেক সদস্য সচিব ও সাতক্ষীরা জেলা বি এনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী মোল্লা। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা জামায়াতের আমির মাও অলিউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, সহকারী অধ্যাপক আবু তালেব, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি পল্লী চিকিৎসক অহিদুজ্জামান, এনজিও সুশীলন ম্যানেজার মামুন হুসাইন , ইমাম সমিতির সভাপতি হাফেজ আঃ ছাত্তার, পরিসংখ্যান কর্মকর্তা কাজী সিদরাতুল মুনতাহা, দেবহাটা মডেল সরকারি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষক অনুপম কুমার।
আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস হলো জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা বা ইউনেস্কো-ঘোষিত একটি আন্তর্জাতিক দিবস। ১৯৬৬ সালের ২৬ অক্টোবর ইউনেস্কোর সাধারণ সম্মেলনের ১৪ তম অধিবেশনে ৮ সেপ্টেম্বর তারিখে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস হিসাবে ঘোষণা করা হয়। ১৯৬৭ সালে প্রথম বারের মতো দিবসটি উদযাপিত হওয়ার ফলে জন সাধারণকে আরও শিক্ষিত, ন্যায় সঙ্গত, শান্তিপূর্ণ এবং টেকসই সমাজ গঠনের জন্য স্বাক্ষরতার গুরুত্বের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য বিশ্ব জুড়ে ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস বার্ষিক উৎযাপন অনুষ্ঠিত হয়ে আসছে।
আরো উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা সঞ্চয় কুমার মন্ডল, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার হারুন আর রশীদ, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও দেবহাটা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন প্রমুখ।