
মোঃ কামরুল হাসান রানা,ঝালকাঠি জেলা প্রতিনিধি:
বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আনন্দ টিভিতে “রিপোর্টার্স ক্লাব” ঝালকাঠি’র নির্বাহী সদস্য ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) রাজাপুর শাখার সাধারণ সম্পাদক মিঠুন চক্রবর্তী ঝালকাঠি জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন। দীর্ঘদিন ধরে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সাথে যুক্ত মিঠুন চক্রবর্তী এলাকায় একজন পরিচিত ও সক্রিয় সাংবাদিক।
নতুন এই দায়িত্ব গ্রহণের পর মিঠুন চক্রবর্তী জানান, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ঝালকাঠি জেলার সমস্যা, সম্ভাবনা ও সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা দেশবাসীর সামনে তুলে ধরতে তিনি অঙ্গীকারবদ্ধ।
এছাড়াও তাঁকে আনন্দ টিভির জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব প্রদান করায় চ্যানেল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পেশাগত দায়িত্ব পালনে ঝালকাঠি জেলার সাংবাদিক সহকর্মী, প্রশাসন ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
এদিকে মিঠুন চক্রবর্তী আনন্দ টিভির প্রতিনিধি মনোনীত হওয়ায় ঝালকাঠি জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সুশীল সমাজের প্রতিনিধিরা তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এর আগে তিনি স্যাটেলাইট টেলিভিশন বিজয় টিভিতে ঢাকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।