আগৈলঝাড়ায় মডেল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:৫১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ১২ বার পড়া হয়েছে

মো:আশরাফ বরিশাল ক্রাইম রিপোর্টার:-
বরিশালের আগৈলঝাড়ায় মডেল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) উপজেলা কৃষি অফিসের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগৈলঝাড়া মডেল প্রেসক্লাবের সভাপতি আকাশ মাহমুদ। সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রাসেল হাওলাদার। ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মোল্লা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার।
এ সময় বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলার সিনিয়র সাংবাদিক ওমর আলী সানি এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সেকেন্দার আলী মৃধা। বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জোরদারের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য আলাউদ্দিন হাওলাদার, গৈলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সরল, গৈলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. এমদাদুল হাওলাদার, বরিশাল জেলা উত্তর কৃষক দলের সদস্য সচিব ভিপি সেলিম, আগৈলঝাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব মো. সাইফুল ইসলাম শিপন।
এছাড়াও উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আলাউদ্দিন মিয়া, সেক্রেটারি মাওলানা ফজলুল হক, গৌরনদী সাংবাদিক ফোরামের সাংবাদিক নজরুল, বেল্লাল ও রবিউল।
অনুষ্ঠানে আগৈলঝাড়া মডেল প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সবুজ মোল্লা, মো. শাহিন হাওলাদার, দপ্তর সম্পাদক আশরাফ উদ্দিন, কাজী মনিরুজ্জামান, বেল্লাল ফকির, তারেক ফকির, মাহামুদ ও আহাদ তালুকদারসহ আরও অনেকে। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। শেষে উপস্থিত সবার অংশগ্রহণে ইফতার অনুষ্ঠিত হয়।


















