
ব্যতিক্রমধমী শিক্ষক – শিক্ষাথী প্রীতি ফুটবল ম্যাচ। রোমান্চকর ও তীব্র প্রতিদ্বন্দি্বতাপূণ এ ম্যাপ ছাত্র একাদশকে ৭-৫ গোলে হারিয়ে জয় পেয়েছেন শিক্ষক একাদশ। জীবন নগর প্রতিনিধি : বৃহস্পতিবার (১০ই সেপ্টেম্বর) সকাল ১০টাই উপজেলার মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের নিজস্ব মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। শ্রেণীর কক্ষে যাদের হাতে থাকে চক,ডাস্টার ও কলম, সেই শিক্ষকদের একদিন দেখা যায় সবুজ মাঠে ফুটবল পায়ে, অন্যদিকে তাদের প্রতিপক্ষ ছিলো বিদ্যালয়ের শিক্ষাথীরা। খেলার শুরু থেকেই দুইদলের মধ্যে চলে আক্রমণ -পাল্টা আক্রমণ। একের পর এক গোল হওয়ার ম্যাচ জুড়ে তৈরি হয় টানটান উত্তেজনা। শিক্ষক একাদশের নেতৃত্ব দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক। অন্যদিকে ছাত্র একাদশের অধিনায়ক ছিলেন দশম শ্রেণীর ছাত্র রুহিত ইসলাম রোহান। শিক্ষক একাদশ হয়ে সহকারী শিক্ষক নিজামুল হক, সহকারী শিক্ষক আব্বাস আলী, ও শিক্ষক জাহিদুল ইসলাম গোল করে দলের জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেন। ব্যতিক্রমীএই ম্যাচ উপভোগ করতে বিদ্যালয়ের মাঠে দর্শক ভিড় জমায়, শিক্ষক-শিক্ষাথী,অভিভাবক অস্থায়ী বাসিন্দারা। প্রিয় দলের আনন্দ মেতে উঠি করতালি উদাস আনন্দের পুরো বিদ্যালয় এর প্রসঙ্গ বিদ্যালয় মুখ হয়ে ওঠে। খেলার শেষে প্রধান শিক্ষক আব্দুল খালেক বলেন, শিক্ষক শিক্ষাথীরা চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। খেলাধুলার মাধ্যমে শিক্ষাথীদিদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে এবং তাদের মাদক থেকে দূরে রাখা সম্ভব হয়। একই সাথে শিক্ষার্থীদের শিক্ষকদের সৌহাদ্যপূণ সম্পর্ক আরো গভীর হয়। মাদক মুক্ত সুস্থ সমাজ গঠনের ক্রীড়ার কোন বিকল্প নাই। ভবিষ্যতে এ ধরনের ইতিবাচক আয়োজন অব্যাহত থাকবে।