
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কক্সবাজারের কুতুবদিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকাল চারটার সময় আয়োজিত বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন কুতুবদিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ আহমেদ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল আহমেদ, উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ সালাম কুতুবী এবং উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি আবু মুছা কুতুবী।
এ সময় বক্তারা আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদ জানান এবং গণতন্ত্র, শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান।
সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল শ্রমিকদল, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।