সোনাগাজীর বগাদানা ইউনিয়ন বিএনপির কর্মী সন্মেলন অনুষ্ঠিত হয়
- আপডেট সময় : ১১:৪১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার ফেনী:
সোনাগাজীর বগাদানা ইউনিয়ন বিএনপির কর্মী সন্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের কর্মী সন্মেলন রবিবার (২৬) অক্টোবর বিকেলে ওছমানিয়া উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সোনাগাজী উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদিন বাবলুর সভাপতিত্বে কর্মী সন্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সোনাগাজী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ আলম ভূঞা।
সোনাগাজী উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক ফখরুল ইসলাম সুমনের সঞ্চালনায় কর্মী সম্মেলনে,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মহিলা দলের ফেনী জেলার সিনিয়র সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা,
২ নং বগাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিব উল্লাহ পারভেজ, ৩নংমঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার, উপজেলা বিএনপি নেতা সেলিম রেজা, ওছমানিয়া উচ্চবিদ্যালয়ের আহবায়ক কমিটির সভাপতি মোরশেদ আলম সেলিম, সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন পবির, সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক আবুল মনজুর সবুজ, যুগ্ন-আহবায়ক আবু সাঈদ সেলিম, সোনাগাজী উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক জহিরুল আলম সুমন, ইকবাল হোসেন, আবদুল হালিম,বগাদানা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহিদ উল্লাহ, আসিফুল ইসলাম আহাদ, সাধারণ সম্পাদক সোনাগাজী সরকারি কলেজ শাখা,যুবদল নেতা শাহরিয়ার ইসলাম তুষার, যুবদল আজাদ হোসেন খোকনসহ বিভিন্ন পর্যায়ের ওয়ার্ড নেতৃবৃন্দ।

















