সাতক্ষীরা ভোমরা স্থল বন্দর প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:৩৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
জি এম আব্বাস উদ্দীন,সাতক্ষীরা জেলা প্রতিনিধি:-সাতক্ষীরা জেলার ভোমরা স্থল বন্দর প্রেসক্লাবের বাৎসরিক বনভোজন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ১৭ই জানুয়ারি শনিবার আলহাজ্ব আব্দুস সবুর সাহেবের বাগান বাড়িতে সকাল ১০টা হইতে সারাদিন ব্যাপী প্রেসক্লাবের সকল সদস্য পরিবারসহ আনন্দচিত্তে বনভোজনে অংশগ্রহণ করেন।
বনভোজন অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোমরা স্থল বন্দর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও জেলা বিএনপি সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব, প্রেসক্লাবের উপদেষ্টা ও এ পি পি সাতক্ষীরা কোট এ্যাড: এ.বি.এম.সেলিম, প্রেসক্লাবের উপদেষ্টা ও ভোমরা সি এন্ড এফ এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আবু হাসান, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু, সাতক্ষীরা জেলা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনি, সাধারন সম্পাদক আব্দুল বারী, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকায় নির্বাহী সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ন-সাধারন সম্পাদক আলহাজ্ব আমিরুজ্জামান বাবু, সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সভাপতি ডাঃ এস এম মহিদার রহমান, সাতক্ষীরা -২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ সাহেব এর পোতা শামীর সোয়েব রাদমীর ও আব্দুল্লাহ আল সিয়াম, ভোমরা স্থল বন্দর প্রেসক্লাবের সভাপতি তৌহিদুল হক তৌহিদ, সিনিয়ার সহ- সভাপতি নাজমুর রহমান রিন্টু, সহ-সভাপতি হাফেজ জি এম আব্বাস উদ্দীন ,সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ শফিকুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক জি এম আব্দুর রহিম, সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান শামীম, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম রনজু, সাহিত্য বিষয়ক সম্পাদক সালেকা হক কেয়া, ক্রীড়া সম্পাদক আফজাল হোসেন, প্রচার সম্পাদক ইমদাদুল হক মিলন, দপ্তর সম্পাদক উত্তম কুমার, নির্বাহী সদস্য যথাক্রমে শওকাত আলী, আবিদ হোসেন, মাষ্টার শফিকুল ইসলাম, তপন কুমার, শরিফুজ্জামান সোহাগ, মাওঃ মাসুম বিল্লাহ, আজিজুল ইসলাম, ইউছুফ আলি, মাও: জুবায়ের বিন আব্বাস,মারুফ বিল্লাহ,হাসান শাহরিয়ার রিপন, ঝরণা রাণী মন্ডল,শরিফুল ইসলাম, তামান্না আঞ্জুমান গোলাম আজম, সালমা খাতুন মিষ্টি ও অফিস সহকারী সালমা সুলতানা রাখি প্রমুখ
বনভোজনের বিভিন্ন খেলাধুলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। হাড়িভাঙ্গা ফাস্ট হয়েছেন ক্লাবের প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব সহ আরো অন্যান্য সদস্য ও অতিথিগণ খেলা করে পুরস্কার জিতেছেন। আনন্দমুখর পরিবেশে বাৎসরিক বনভোজনটি অনুষ্ঠিত হয়েছে।




















