শৈলকুপায় শূন্য থেকে ২৭০ দিনের শিশুদের জন্য সম্প্রসারিত টিকাদান কর্মসূচি
- আপডেট সময় : ০৭:৫২:২৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ২১ বার পড়া হয়েছে
রাসেল হোসেন,ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় চলমান রয়েছে। বেলা সাড়ে ১১টায় উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিজুলিয়া গ্রামে ইপিআই টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদ আল মামুন।
পরিদর্শনকালে তিনি টিকাদান কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি শিশুদের নির্ধারিত সময় অনুযায়ী টিকা প্রদান নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
তিনি বলেন, জন্মের পর থেকে ৯ মাস বয়স পর্যন্ত একটি শিশুকে মোট ১০টি টিকা দেওয়া হয়। এসব টিকা শিশুর রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং মারাত্মক সংক্রামক রোগের ঝুঁকি কমায়।
তিনি আরও জানান, ইপিআই কর্মসূচির আওতায় যক্ষা, পোলিও, ডিফথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টংকার, হেপাটাইটিস-বি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা-বি জনিত রোগ, হাম, নিউমোকক্কাল সংক্রমণ, রুবেলা ও টাইফয়েড জ্বরসহ বিভিন্ন রোগ প্রতিরোধ করা সম্ভব।




















