রাজাপুরে তারুণ্যের উৎসব অনুষ্ঠানে ভালবাসায় সিক্ত ফরহাদ প্রিন্স
- আপডেট সময় : ০৩:০৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫ ১২৬ বার পড়া হয়েছে
মোঃ কামরুল হাসান রানা,রাজাপুর ,ঝালকাঠী।
ঝালকাঠি জেলার রাজাপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে উদ্যোক্তা ও সোশ্যাল বিজনেস বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জানুয়ারী) রাজাপুর সরকারি কলেজের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রাজাপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম আবদুস শুক্কুর এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থী ও সফল উদ্যোক্তা ইলিয়াস ফরহাদ প্রিন্স ও নাজমুন্নাহার মুন্নি। এসময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজের প্রভাষকগণ।
উক্ত অনুষ্ঠানে জনাব ইলিয়াস ফারহাদ প্রিন্স তার সফলতার পিছনের কার্যক্রম সম্পর্কে সকলকে অভিহিত করেন এবং শিক্ষার্থী ও নতুন উদ্যোক্তাদের বিভিন্ন পরামর্শ দেন।পরে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, প্রভাষক, প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সদস্য, অভিভাবক সদস্য ও কলেজের শিক্ষার্থীরাসহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।




















