মানিকছড়ি উপজেলা বিএনপি’র নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সংবর্ধনা দিয়েছে তিনটহরী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন
- Update Time : ০৯:৩৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / ১১৭ Time View

জসীমউদ্দিন মাটিরাঙ্গা প্রতিনিধি
৬ আগষ্ট বৃহস্পতিবার বিকেলে তিনটহরী ইউনিয়ন বিএনপি’র অস্থায়ী দলীয় কার্যালয়ে তিনটহরী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনটহরী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব বলেন, ২৯৮ নং খাগড়াছড়ি আসনের এমপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের কর্মসংস্থান সহ-সম্পাদক, ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, আব্দুল ওয়াদুদ ভুঁইয়ার নেতৃত্বে খাগড়াছড়ির প্রতিটি উপজেলায় বিএনপি সুশৃংখল এবং সুসংগঠিত। যারা স্বৈরাচারী হাসিনার পালিত সন্ত্রাসীদের দ্বারা হামলা মামলায় নির্যাতিত নিপীড়িত জেল জুলুমের শিকার হয়েছেন দলের ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদেরকে নিয়ে এবং তৃণমূলকে ঐক্যবদ্ধের মাধ্যমে আগামীর মানিকছড়ি উপজেলা গড়ে তোলা হবে। সকল দ্বিধা দ্বন্দ্ব বিভেদ ভুলে মানিকছড়ি উপজেলা বিএনপি’র সংগঠনকে শক্তিশালী করতে সবাইকে সুনামের সহিত কাজ করতে হবে। এতে আরো বলেন গ্রাম অঞ্চলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাই হচ্ছে বিএনপি’র মূল শক্তি।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মানিকছড়ি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মীর হোসেন বলেন, তৃণমূলের নেতাকর্মীদের আস্থা ও সহযোগিতার বিশ্বস্ত হাত আছে বলেই আমরা এই কমিটিতে এসেছি। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, নবগঠিত মানিকছড়ি উপজেলা বিএনপি’র কমিটি মানিকছড়িতে, আপনাদেরকে পাশে নিয়েই উন্নয়নমূলক কাজ করার মাধ্যমে মানিকছড়িকে সুসংগঠিত একটি ডিজিটাল মানিকছড়ি হিসেবে গড়ে তুলবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানিকছড়ি উপজেলা বিএনপি’র প্রধান উপদেষ্টা মোঃ আবুল কাশেম মাষ্টার, মানিকছড়ি উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম চেয়ারম্যান,, মানিকছড়ি উপজেলা বিএনপি’র নবগঠিত সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান মাষ্টার, সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, তিনটহরী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক নুর ইসলাম,, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ সুমন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আয়নাল ভূঁইয়া,, বক্তারা মানিকছড়ি উপজেলা বিএনপি’র নতুন নেতৃত্বকে সম্মানের সহিত স্বাগত জানান, এবং দলের নির্যাতিত নিপীড়িত ত্যাগী কর্মীদেরকে মূল্যায়নের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কার্যক্রম বহাল রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে তিনটহরী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে মানিকছড়ি উপজেলা বিএনপি’র নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়।



























