দর্শনায় যুবদলের বিশাল র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:১৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে

জসিম উদ্দিন, ক্রাইম রিপোর্টার, দামোরহোদা:
চুয়াডাঙ্গা জেলার দর্শনা পৌরসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে এক বিশাল র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় দর্শনা রেলওয়ে স্টেশন থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দশাব বাসস্ট্যান্ডের বগ চত্র গিয়ে শেষ হয়।
র্যালিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর যুবদলের আহ্বায়ক ফারুক খান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদস্য সচিব জালাল উদ্দিন, জাহান আলী, আপু, সুলতান মাহাবুল ব্রাইট যুবদলের বিভিন্ন নেতাকর্মী।
বক্তারা বলেন, বর্তমান সরকারের অব্যবস্থাপনা ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে যুবসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে যুবদলকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
র্যালিতে পৌর যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। পুরো এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
















