ঝিনাইদহে এসএ টিভির ১৩ বছরে পদার্পণ: জমকালো আয়োজনে উৎসবের আমেজ
- আপডেট সময় : ০৭:৫৪:১১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ২২ বার পড়া হয়েছে
রাসেল হোসেন, ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সোশ্যাল মিডিয়ায় এখন ঝিনাইদহের একটি অনুষ্ঠানের ছবি ও ভিডিও রীতিমতো ভাইরাল! বর্ণিল সাজ আর গুণীজনদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছিল ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তন।দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এসএ টিভি’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সোমবার সকালে এক আনন্দঘন পরিবেশে ঝিনাইদহ প্রেসক্লাবে এই মিলনমেলার আয়োজন করা হয়। কেক কাটা, আলোচনা সভা আর সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠানটি এক ভিন্ন মাত্রা পায়।
অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজুর রহমান। এছাড়াও স্থানীয় সাংবাদিক জগতের দিকপালদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত। বক্তব্য রাখেন,আসিফ ইকবাল মাখন (সভাপতি, ঝিনাইদহ প্রেসক্লাব),আমিনুল ইসলাম লিটন (সাধারণ সম্পাদক, ঝিনাইদহ প্রেসক্লাব),বিমল কুমার সাহা (সিনিয়র সাংবাদিক),এম রায়হান (সাবেক সভাপতি) ও মাহমুদ হাসান টিপু (সাবেক সাধারণ সম্পাদক),রাজিব হাসান (সাধারণ সম্পাদক, টেলিভিশন সাংবাদিক ফোরাম)
স্বাগত বক্তব্য রাখেন এসএ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীলভাবে সঞ্চালনা করেন চ্যানেল টোয়েন্টিফোর-এর স্টাফ রিপোর্টার সাদ্দাম হোসেন।
প্রধান অতিথি বলেন”এসএ টিভি গত এক যুগ ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। ঝিনাইদহের এই আয়োজন প্রমাণ করে সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কতটা ঐক্যবদ্ধ।”
শুধু সাংবাদিকরাই নন, অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস এবং সেন্ট্রাল কেবল নেটওয়ার্কের পরিচালক ইসাহাক আলীসহ স্থানীয় সুধীজনরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে আরও রঙিন করে তোলেন।




















