জীবননগর পেয়ারাতলায় নির্বাচনী মতবিনিময় সভা
- Update Time : ১১:৩৩:০৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / ১৫ Time View

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ৭ নম্বর মনোহরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২৭ সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মো. কামরুল ইসলামের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় বাদ মাগরিব জীবননগরের পেয়ারাতলা বাসস্ট্যান্ডে ইউনিয়নের ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মো. কামরুল ইসলাম বলেন, “বিএনপির রাজনীতি করতে গিয়ে আমার ব্যবসাপ্রতিষ্ঠান অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ১৭ বছর হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েও দলের জন্য কাজ করেছি। রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও কখনো দলের দায়িত্ব থেকে পিছিয়ে আসিনি। এর আগে আমি দুইবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলাম।”
তিনি আরও বলেন, “দলের দুঃসময়ে আমি সবসময় নেতাকর্মীদের পাশে থেকে কাজ করেছি। আমার বিশ্বাস, আগামী নির্বাচনে দল আমাকে মনোনয়ন দেবে। বাবু খান আমাকে নিজের ছোট ভাইয়ের মতো ভালোবাসেন। আমি আশা করি, তিনি আমার দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ ও অবদানের বিষয়টি বিবেচনা করবেন এবং আমাকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবেন।”
কামরুল ইসলাম বলেন, “বিএনপি করতে গিয়ে হাজারো বাধার সম্মুখীন হয়েছি, তারপরও দলের জন্য কাজ করে গেছি। দুঃসময়ে যারা দলের পাশে ছিল, তাদের মূল্যায়ন হওয়া উচিত। এখন সুসময় দেখে অনেকেই সামনে আসছেন এবং সুযোগ নেওয়ার চেষ্টা করছেন। তবে আমি দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ ও দলের প্রতি দায়িত্ববোধ থেকেই আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাই।”
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নম্বর মনোহরপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আ. খালেক প্রধান, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো. আব্দুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, ৭ নম্বর মনোহরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাফায়েত হোসেন সুমন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো. সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. খলিল মণ্ডল, জীবননগর উপজেলা বিএনপির সদস্য মো. নিজাম উদ্দিন, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আজিজুল হক, সাধারণ সম্পাদক মো. শফিকুল ঢালী ও সাংগঠনিক সম্পাদক মো. সাব্দুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আশরাফ আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জীবননগর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. মোকছেদুর রহমান রিমন।










