জামালপুরের বকশীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে
- আপডেট সময় : ০৫:৩৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে

মো: শিহাব মাহমুদ, জামালপুর বকশিগঞ্জ প্রতিনিধি:
আজ ২৮ অক্টোবর মঙ্গলবার তোমাদের যুবদল বকশীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়
বকশীগঞ্জ বাসস্ট্যান্ড মোড় থেকে শুরু হয়ে শহর ঘুরে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলুর সঞ্চালনায় এবং উপজেলা যুবদলের আহবায়ক বিপ্লব সওদাগরের সভাপতিত্বে এসময় উপজেলা বিএনপির সহসভাপতি আবদুল হামিদ,
পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক শাকিল তালুকদার, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শাজাহান শাওন, মেরুরচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম পুলক, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক তৌহিদ মেহেদী, সদস্য সচিব তানজীর আহমেদ সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুর রহমান দুলাল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ রহমত আলী, নিলাখিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি শরীফ উদ্দিন, সাধুরপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক সহ বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

















