চট্টগ্রামের রাউজানে প্রশাসনের যৌথ নিরাপত্তা মহড়া
- আপডেট সময় : ১০:৫২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
★সুপণ বিশ্বাস (স্টাফ রিপোর্টার-চট্টগ্রাম)
চট্টগ্রামের বিপ্লবতীর্থ ঐতিহ্যবাহী রাউজান থানা পুলিশ,
সেনাবাহিনী, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিশেষ নিরাপত্তা যৌথ মহড়া উপজেলা চত্ত্বর থেকে শুরু করে এলাকার বিভিন্ন রাস্তায় প্রদক্ষিণ করেছে।
আসন্ন নির্বাচন উপলক্ষে এ মহড়া দেয়া হয়৷ ২০ জানুয়ারি মঙ্গলবার দুপুর ৩ টায় উপজেলা চত্বর থেকে এ মহড়া শুরু হয়।
মহড়া শুরুর প্রাক্কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাতুল ইসলাম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম সাংবাদিকদের কাছে মহড়ার উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা সহ পুলিশ কর্মকর্তারা।উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাতুল ইসলাম ও ওসি সাজেদুল ইসলাম বলেন ‘নির্বাচন নিয়ে সাধারণ মানুষকে আইনশৃঙ্খলা নিয়ে অভয় এবং প্রশাসনের প্রতি আস্থা রাখতে এই মহড়া দেয়া হয়।
পুলিশ জানায়, এই মহড়ায় উপজেলা প্রশাসন ছাড়াও ২০টি মোটরসাইকেল, ২ গাড়ী সেনাবাহিনী, ১০০শ পুলিশ রয়েছে।
মহড়াটি চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক ও চট্টগ্রাম কাপ্তাই সড়কসহ হাফেজ বজলুর রহমান সড়ক হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।




















