গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বকশিগঞ্জ আনন্দ শোভাযাত্রা
- আপডেট সময় : ০৯:৩৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ১৩৩ বার পড়া হয়েছে

মোঃ শিহাব মাহমুদ,জামালপুর বকশিগঞ্জ প্রতিনিধি:
রোববার (২৬ অক্টোবর) দুপুরে দলের চতুর্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বকশীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে আনন্দ মিছিল বের করা হয়।
আনন্দ মিছিলে নেতৃত্ব দেন গণঅধিকার পরিষদের বকশিগঞ্জ উপজেলা শাখার আহবায়ক ও জামালপুর-১ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী শাহরিয়ার আহমেদ সুমন।
আনন্দ মিছিল টি উপজেলা পরিষদ এর সামনে থেকে শুরু করে শহর চতুর্দিকে ঘোরে বকশিগঞ্জ বাস স্ট্যান্ড মোড়ে গিয়ে শেষ হয়।
আনন্দ মিছিলে ছিলেন উপজেলা শাখার সদস্য সচিব আমীর হোসেন, যুগ্ম আহবায়ক মোনাহার হোসেন, যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন, যুগ্ম সদস্য সচিব আতিকুজ্জামান দীপ্ত, জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সা’আদ আহমেদ রাজু সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী শাহরিয়ার আহমেদ সুমনকে নির্বাচিত করতে ভোটারদের প্রতি আহবান জানানো হয়।
জনগণের অধিকার রক্ষা ও গণতন্ত্র রক্ষায় দলটির নেতা সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
















