👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে পুলিশের অভিযানে দুই মাদক কারবারি আটক।

Reporter Name
  • Update Time : ১২:০২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ৮৮ Time View
Print

জসীম উদ্দীন,মানিকছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি সদর থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর রাত ১০:১০ ঘটিকায় এসআই (নিঃ) মোঃ সাঈদ ইবনে রাজীবের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদর থানাধীন মাস্টারপাড়া সড়কস্থ চাঁদনী ডায়াগনস্টিক সেন্টারের সামনের পাকা রাস্তা থেকে ৬০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেটসহ মোঃ নুরুল ইসলাম (৩৯) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত নুরুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে দীঘিনালা থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত পলাতক সহযোগী আসামী মোঃ জামসেদ মিয়া (৪০)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অভিযুক্তরা হলেন:
১. মোঃ নুরুল ইসলাম (৩৯) পিতা: মৃত আব্দুল মোনাফ, মাতা: করফুলেন্নেছা। স্থায়ী ঠিকানা: বাঘমারা ০৫ নং ওয়ার্ড, চিকনছড়া ইউপি,, থানা: ভুজপুর, জেলা: চট্টগ্রাম। বর্তমান ঠিকানা ইসলামপুর ০৫ নং পৌর ওয়ার্ড, থানা ও জেলা: খাগড়াছড়ি।
২. মোঃ জামসেদ মিয়া (৪০) পিতা: লনি মিয়া, মাতা: ছলেমা বেগম। ঠিকানা: করাখালি মুসলিম পাড়া ০১ নং ওয়ার্ড থানা: দীঘিনালা, জেলা: খাগড়াছড়ি।
এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) সারণির ১০ (ক) ৪১ ধারায় একটি নিয়মিত মামলা,, মামলা নং-১৩,
তারিখ: ২৮.০৯.২০২৬ খ্রিঃ, জিআর নং-১০৭ রুজু করা হয়েছে।
বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এই সফল অভিযান পরিচালনা ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় অনন্য ভূমিকার জন্য প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

খাগড়াছড়িতে পুলিশের অভিযানে দুই মাদক কারবারি আটক।

Update Time : ১২:০২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬